নাঈম আমান

Writer, Small Business Owner, and Editor in Narayanganj

Read my book

আমার চেহারা সুরতের বেহাল অবস্থা। চুল দাড়িরও কোনো ঠিকঠিকানা নাই। আম্মু কানে ধরে না পাঠালে কাটানোর সময় পাইনা। (খুব ব্যাস্ত মানুষ তো !)
প্রতিদিন আমার সকাল হয় বারোটার দিকে। সকালের নাস্তা করি দুপুরে, দুপুরের খাবার খাই বিকেলে। রাতে খাওয়ার কোনো ঠিকঠিকানা নাই। মন ভালো থাকলে খাই, নয়তো ছাদের বাতাস খেয়েই পেট ভরে। ছাদের প্রতি একটু দুর্বলতা আছে। বাসায় থাকা অবস্থায় বেশিরভাগ সময়ই ছাদে পার হয়।
এক্সিডেন্ট করতে খুব মজা লাগে। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে এক্সিডেন্ট করতে চাই কিন্তু প্রায়ই হতাশাজনকভাবে ব্যার্থ হতে হয়।
অতিরিক্ত চা-সিগারেট খাওয়ার বদঅভ্যাস আছে।
গীটারের প্রতিও একটু দুর্বলতা (বলতে গেলে একটু বেশিই) আছে। কিন্তু আফসোস, তেমন একটা ভালো বাজাতে পারিনা। ইদানিং আবার বাঁশি বাজানোর ভুত চেপেছে মাথায়। দেখা যাক, ভুতটা কতদিন থাকে।
বিকেলে একটু বের হই। সন্ধ্যা থেকে রাত দশটা-এগারোটা পর্যন্ত আড্ডা চলে (আমি আবার একটু বন্ধু পাগলা কিনা !)।
মাঝে মাঝে আবার একটু বেশী দেরি হয়ে যায়। ঐদিন ঝাঁড়ি খাওয়ার আগাম প্রস্তুতি নিয়ে বাড়ির দিকে রওয়ানা দেই।
ঝাড়ি টাড়ি খাওয়া শেষে ভাত খাইলে খাই, নইলে ছাদের দিকে রওনা দেই। আমার এই অতিরিক্ত ছাদপ্রীতির জন্য অতিশীঘ্রই পারমানেন্টলি বিছানা-বালিশ সহ ছাদে ট্রান্সফারের ব্যাবস্থা করা হবে বলে কানে খবর এসেছে।
ইদানিং মাথায় আর ঘুমে কিছুটা সমস্যা হচ্ছে। মাথার ভেতর একটু পরপরই ছোটো ছোটো পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়। আর ঘুম বাবাজি কিছুদিনের ছুটির কথা বলে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে মনে হয় জামাই-আদর পেয়ে আমার কথা ভুলতে বসেছে।
ডক্টরের কাছে গিয়েছিলাম। উনি বলেছেন আমার ছোট্ট একটা রোগ হয়েছে। রোগটার নাম খুব সুন্দর। "ইনসোমনিয়া।"
তাই রাত জেগে হাবি-জাবি লিখি যেগুলো একটাও পড়ার যোগ্য না।
এই ছিলো আমার হাল্কা রসাত্বক পরিচয়।

দৈনন্দিন রুটিন কেনো দিলাম ? আমি বিশ্বাস করি একটা মানুষের কাজ-কর্ম দেখে, মানুষটা কেমন সে ব্যাপারে অনেকটাই ধারনা করা যায়। এখনও আমার সম্পর্কে যদি কোনো ধারনা না পেয়ে থাকেন তাহলে সেটা আমার ব্যার্থতা।

এইবার কিছু সিরিয়াস্ কথা।
পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংজ্ঞায়িত করা। নিজেকে নিজে চেনাই তো কঠিন, আবার সংজ্ঞায়িত করা !! তারপরও নিজের সম্পর্কে বলতে গেলে.....
কেউ বলে আমি, দাম্ভিক, স্বার্থপর, অহংকারী, আমি বলি হ্যাঁ আমি সবই কারন হলো, আমি অন্যদের মতো অভিনয় করতে পারি না, তাই এগুলো শুনতে হবে এইটাই স্বাভাবিক কিন্তু তাতে আমার কিছুই আসে যায় না কারন, আমি শুধু আমি। আর আমি নিজের ভাবনায় চলতে ভালবাসি।

মনে হয় যথেষ্ট বলা হয়েছে!
আরো কিছু জানার থাকলে সরাসরি আইসা দেখা কইরেন।

Socials

  • Education
    • FTMS Global College Malaysia
    • Narayanganj University & College
    • Harihar Para High School