Mirpur Science College
Student, Teacher, and Personal Trainer in Dhaka Bangladesh
Mirpur Science College
Student, Teacher, and Personal Trainer in Dhaka Bangladesh
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম। রাজধানী ঢাকার মিরপুর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি এলাকা। সংখ্যার বিচারে মিরপুরে একাধিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থাকলে ও মানসম্মত প্রতিষ্ঠান এখনো অপ্রতুল। তাই মানসম্মত শিক্ষা লাভের জন্য শিক্ষার্থীদের ছুটতে হয় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক স্থান থেকে অন্য স্থানে। ফলে সময় ও আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। এমন দৃশ্য দেশের প্রায় সর্বত্র। আমরা আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে, এই সকল সমস্যার কথা বিবেচনা করেই দীর্ঘ ১৫ বছর যাবৎ প্রতিষ্ঠিত বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বৃহত্তর মিরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সাইন্স কোচিং’-এর সম্মানিত উদ্যোক্তাগণ প্রতিষ্ঠা করেছেন এক ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ‘মিরপুর সাইন্স কলেজ’।
ধন্যবাদান্তে
মো: আনোয়ার হোসেন রিপন
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
মিরপুর সাইন্স কলেজ