Abrar Faraiz

Student, Editor, and Writer in Sylhet

কথা বলবি, আয়!

জীবনের চৌরাস্তার মোড়ে খেই হারিয়ে ভবঘুরে হয়ে ছুটছিস উন্মাদের মতো। পথের অলিগলিতে খোঁজে বেড়াচ্ছিস একটু সুখের সাক্ষাৎ পাওয়ার। পরিশেষে যখন দেখলি সুখ কোথাও নেই, মুক্তির জন্যে বেঁছে নিলি আত্মহত্যা।কিন্তু মুক্তি কি তখনও তুই পেলি?একাকীত্ব ঘুচাতে গিয়ে আরও একা হয়ে গেলি, যমের দায়িত্ব নিজ কাঁধে নিলি, আদৌ কি কোন লাভ হলো রে পাগলা। আর ক্ষণ কয়েক বেঁচে থেকেই দেখনা কি হয়।

তুই হেরে যাসনি, হোঁচট খেয়েছিস।আয়…হাতটা ধর,উঠে দাঁড়া…

আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না…