Md. Sabbir Ahmed (Gourob)
Student, Designer, and Volunteer in Kurigram
কুড়িগ্রাম জেলার উলিপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২০০০ সনে তার জন্ম। বাবা মোঃ কাঞ্চন ও মা মৃত নাজমা আক্তার। তার জন্মদান কালে তার মা পরলোকগমন করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। তার মায়ের মৃত্যুর পর স্থানীয় প্রতিবেশি (দুধ পিতা) মোঃ শামছুল আলম ও (দুধ মা) গোলেনুর বেগম তাকে লালন পালন করেন।
স্থানীয় কিন্ডারগার্টেন ‘আল-হেলাল একাডেমি’ থেকে তার প্রতিষ্ঠানিক হাতেক্ষড়ি শুরু হয়। এরপর ভর্তি হন নাজিমখা হাফিজিয়া মাদ্রাসায় এবং সেখান থেকে বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই ইবতেদায়ী, দাখিল ২০১৭ সনে ও আলিম ২০১৯ সনে উত্তীর্ণ হন।
পরবর্তীতে রাজমাল্লিহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ভর্তি হন এবং বর্তমানে তিনি 'ফাজিল ৩য় বর্ষে' অধ্যায়ন করছেন। তিনি দাখিল পরিক্ষায় উত্তীর্ণ হবার পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করলেও দীর্ঘ সময়- ২০১৯ সালের নভেম্বর মাসের ২ তারিখ থেকে 'ডার্মা হেলথ্ কেয়ার' এ চাকরিরত আছেন।
ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রচন্ড ঝোঁক, মুলত তার জৈষ্ঠত ভাই মোঃ হাবিবুর রহমানের লেখালেখি ও গবেষণা থেকে Inspired। পড়ালেখা ও কর্মজীবনে ব্যস্ততার সাথে জীবন পার করছেন বলে তিনি লেখালেখির সময় পাচ্ছেন না। তিনি ছন্দ ও কবিতা লিখতে পছন্দ করেন। গল্পের বই পড়তে ভালোবাসেন। তার পছন্দের লেখকঃ হুমায়ুন আহমেদ, ইকবাল খন্দকার ও আরিফ আজাদ সহ আরও অনেকেই। এছাড়াও তিনি বাংলাদেশী ওয়েব সিরিজ, নাটক ও ইংলিশ মুভি দেখতে পছন্দ করেন। তিনি বৈবাহিক জীবনে আছেন, তার প্রথম ও একমাত্র সন্তান 'ঈসা রুহুল্লাহ'। তার পরিবারে বর্তমান তার এক সন্তান, স্ত্রী ও মা আছেন। তিনি পরিবারের ছোট, তার বড় বোন শাহনাজ পারভীন শাহজাদী ও দুলালী আক্তার। শাহনাজ পারভিন শাহজাদী তার দুধ মায়ের সন্তান। তার দু'বোন সুখে শান্তিতে বৈবাহিক জীবন পার করছেন।