Alamin Mamun
Small Business Owner and Student in Gulshan, Bangladesh
Alamin Mamun
Small Business Owner and Student in Gulshan, Bangladesh
নিজের সম্পর্কে কিছু বলা সব সময়ই কঠিন একটি কাজ..আমি কি চাই , আমার স্বপ্ন কি , আমার দুর্বলতা কি - এগুলো অল্প কথায় গুছিয়ে লেখা কঠিন এবং কষ্টকর । তাছাড়া আমি নিজেকে বর্ণনা করতে গেলে তা শতভাগ নির্ভূল না হবার সম্ভাবনাই বেশি কেননা আমার সব দোষ গুন সম্পর্কে আমি অবহতি নই । আবার , আমি হয়তো আমার কিছু দোষকে এড়িয়ে যেতে পারি এবং কিছু গুনকে বাড়িয়ে বলতে পারি । ( আমি তো একজন মানুষ ,ফেরেশতা নই ,তাই না ? ) এই কাজটি আমার চেয়ে ভালো পারবে আমার আশেপাশে থাকা কেউ ।
যাই হোক, তারপরও নিজেকে আমি নিশ্চিতভাবে একজন সৎ, আন্তরিক , Friendly, Caring, Entertaining ব্যক্তিত্ব হিসবে চিত্রিত করতে পারি ।নেতিবাচক দিকগুলো বলতে গেলে - আমি কখনো কখনো অতিরিক্ত সরল , আবেগপ্রবণ , যেকাউকেই সহজে বিশ্বাস করি , কিছুটা Childish, কিছুটা Immature.
আমি সেই সকল মূল্যবোধকে অণুসরন করি যার মধ্যে আধুনিকতা এবং ধর্মের সমন্বয় রয়েছে । পারিবারিক মূল্যবোধ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমি আমার দেশের সংস্কৃতিতে গর্ববোধ করি।
আমি টিভি দেখতে , গান শুনতে , গল্প করতে এবং নেটে সময় কাটাতে পছন্দ করি । এখনো বিয়ে করি নি।
আমি Self Improvement এ বিশ্বাস করি এবং নিজের মধ্যে যেসব দোষ / বাজে দিক আছে , সেগুলোকে সবসময় Overcome করার চেষ্টা করি । আমি বিশ্বাস করি - " It's Not that How Good you are,It's How Good You Want to be "
এই হচ্ছে মোটামুটিভাবে আমি -আমার কিছু অংশকে তুলে ধরার চেষ্টা করলাম । আমার সম্পর্কে আরো জানতে চাইলে আপনাকে স্বাগতম । আসুন, আমাকে Explore করুন এবং আমাকেও আমার সম্পর্কে জানান । কারন - যেটা শুরুতে বলেছি আমার অনেক কিছুই আমি জানিনা ।