Alhamdulillah Foundation

non-profit organization in Dhanbari , Tangail

Visit my website

আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান। ২০২৬ সালের ১২ মার্চ এটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার আলহামদুলিল্লাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সালাফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি। নীতি ও আদর্শ (আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন) ১. পবিত্র কুরআন ও মহানবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহকে মূল আদর্শ হিসেবে গ্রহণ। ২. সালাফে সালিহীনের পথ অনুসরণ করে কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন। ৩. উম্মাহর ঐক্য, সংহতি ও পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখা। ৪. সৎকাজে উৎসাহ প্রদান ও অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা। ৫. দাওয়াহ কার্যক্রমে উগ্রতা পরিহার করে উদারতা, সহনশীলতা, প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে কাজ করা। ৬. আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানবসেবাকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে গ্রহণ। ৭. ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা। ৮. দান ও সম্পদকে আমানত হিসেবে বিবেচনা করে তার সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা। ৯. তহবিল সংগ্রহ ও ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা। ১০. পরিচালনা পর্ষদ ও কর্মীদের সকল কাজে জবাবদিহিতা নিশ্চিত করা। ১১. অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা ব্যবস্থা বজায় রাখা। ১২. সকল স্তরে সততা, নৈতিকতা বজায় রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ। ১৩. সকল কার্যক্রমে পেশাদারিত্ব নিশ্চিত করা এবং গুণগত মান বজায় রাখা। ১৪. রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করা। ১৫. দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। ১৬. দরিদ্র, অসহায়, এতিম, বিধবা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার প্রদান। ১৭. দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে সহায়তা প্রদানকে দায়িত্ব হিসেবে গ্রহণ। ১৮. সাময়িক সহায়তার পরিবর্তে টেকসই উন্নয়ন ও স্থায়ী দারিদ্র্য বিমোচনে কাজ করা।