Anowar Sayem
Dhaka, Bangladesh
আনোয়ার সায়েমঃ জন্ম ১৯৮৪ সালের ১৪ ই নভেম্বর। চট্টগ্রামের চন্দনাইশ থানার হারলা গ্রামে। বাবা মরহুম মোহাম্মদ নকী, মা ডা.আলম আরা খানম। প্রাইমারি কেটেছে চন্দনাইশের হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২০০১ সালে কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৩ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি । এরপর ২০০৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ২০০৮ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন । পাশাপাশি ২০১০ সালে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে মার্কেটিং এ এমবিএ ডিগ্রি অর্জন । এছাড়া এফ এম মেথডে, চট্টগ্রাম দেওয়ানহাট শাখায় দুবছর শিক্ষকতা । স্কুল জীবন থেকে যুক্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে। কাজ করছি জনাব মাহিদুল ইসলাম পরিচালিত আবৃত্তি সংগঠন স্বরচিত্র এর সঙ্গে । ২০১১ সালের জুন থেকে দেশের প্রথম ট্রেরিস্ট্ররিয়াল চ্যানেল একুশে টেলিভিশনে সাংবাদিকতা করছি। জীবনের আদর্শ বাবা মা। আর পবিত্র ধর্ম ইসলামের একনিষ্ট অনুসারী। লক্ষ্য একজন ভালো মানুষ হিসেবে দেশকে কিছু দেয়া। তাইতো নিরন্তর এই পথচলা। সবাই দোয়া করবেন। আমার প্রথম বুলি, চট্টগ্রামের ভাষা। চট্টগ্রামের ভাষা, ইন্দো-অরিয়ান ভাষা থেকে বিবর্তিত। বাংলাদের দক্ষিণ-পূবাঞ্চলের মানুষেরা এ ভাষায় কথা বলে। যদিও ভাষাটি বাংলার কাছাকাছি ধরা হলেও এর সঙ্গে বাংলার বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। এ ভাষায় কথা বলে প্রায় দেড় কোটি মানুষ। মূলত চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় লোকেরা এ ভাষায় কথা বলে। পাশাপাশি বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলার লোকেরাও কথা বলে। এছাড়া বাংলাদেশের অন্যান্য স্থানসহ বিশ্বেও বিভিন্ন দেশে প্রচুর মাইগ্রেটেড এই ভাষায় কথা বলে। স্বীকৃত একশটি জাতিতত্বিক ভাষার মধ্যে এ ভাষার অবস্থান ৬৭ তে।