Collectorate School And College, Mymensingh.

Principal, Teacher, and Student in Mymensingh, Bangladesh

Collectorate School And College, Mymensingh.

Principal, Teacher, and Student in Mymensingh, Bangladesh

Attend my event

আস্‌সালামু আলাইকুম,

বহুল জনসংখ্যার দেশ আমাদের এই বাংলাদেশ। সত্যিকার অর্থে অধিক জনসংখ্যার এই দেশে, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহে শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও, মান সম্মত যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান অপ্রতুল। কেননা দেশের জনশক্তিকে ভবিষ্যতের জন্য কর্মোপযোগী করে গড়ে তুলতে হলে প্রয়োজন মান সম্মত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। আর সেই লক্ষ্যকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে মান সম্মত ও আধুনিক শিক্ষ প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ।

ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটি বৃহত্তর ময়মনসিংহ সহ সারা দেশের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি ডঃ সুভাষ চন্দ্র বিশ্বাস(জেলা প্রশাসক) এঁর প্রত্যক্ষ সহযোগীতায় প্রতিষ্ঠানটি সঠিক ভাবে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে মানবিক গুণাবলীর বিকাশ, তাদের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশে আমরা অত্যন্ত যত্নশীল। ভবিষ্যতে যে সকল ছাত্র/ছাত্রী তাদের লক্ষ্য বাস্তবায়নে বিভোর এবং নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর, তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহের পক্ষ হতে স্বাগত জানাই।

পরিশেষে, আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার মানসে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহকে , নির্দ্বিধায় বেছে নিতে পারেন। আমি আশা করি, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ হবে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার সঠিক গন্তব্য।

ধন্যবাদান্তে-

সেলিম আহমদ

অধ্যক্ষ,

কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ

অতিরিক্ত জেলা প্রশাসক, ময়মনসিংহ।

মোবাইলঃ +৮৮-০১৭১৬ ০৬৩২০৩,µµ‍স্বাস্থ্য ক্যাম্পে শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষাµµ

+৮৮-০১৭৭৭ ০২০২২০

টিএণ্ডটিঃ +৮৮- ০৯১- ৬১৭৪৪ (অফিস)