পি. দেবা
ঢাকা
পি. দেবা
ঢাকা
আমার মন হইল উদাসী
আমার হৃদয় নিল কারি
উদাসী মন লইয়া আমি
আশায় আশায় পুড়ি।।
ঐ চাঁদটারে যদি পাই
কানে বলতাম আমি সাই
দেহের মন লইয়া সে যে
উঠিল কোন বাড়ী।।
আমার দেহ কাইন্দা কয়
তোর মনতো ভাল নয়
মনের মানুষ লইয়া সে যে
দেহ গেছে ছাড়ি।।
আমার দেহ তরীর বিস্বাদ
মন রাখলনা কোন স্বাদ
মনের দুঃখে এখন দেবা
পথে পথে ঘুরি…..