Delwar Jahan

Writer in Dhaka Division, Bangladesh

Visit my website

পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর একটা বোধহয় নিজের সম্পর্কে লেখা।

অতি সাধারনের অসাধারন হয়ে ওঠার গল্প আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে, কিছু আমরা মনে রাখি আর কিছু বেমালুম হজম করে ফেলি।

এটা আমার সাধারন থেকে অসাধারন হয়ে ওঠার ইচ্ছার গল্প।

লেখালিখির শখ আমার অনেক দিনের। সেই স্কুল থেকেই বিভিন্ন জায়গায় লিখে আসছি।

কবিতা, গল্প, প্রবন্ধ এমন কোন কিছুই নেই যাতে আমার আগ্রহ নেই। অনেকদিন পরে সেটাকেই আবার আকঁড়ে ধরার চেষ্টায় আছি।

গাইতে গাইতে যেমন গায়ক, তেমনি লিখতে লিখতে একদিন লেখক হয়ে যাবো - আশা করি। :)

তার আগ পর্যন্ত হাবিজাবি লিখে যাই আর ভালোবাসা ছড়াই। যুদ্ধ, হানাহানি আর ঘৃনার এই পৃথিবীতে ভালোবাসাটার খুব অভাব।

ভাবতে চাই… এই একটা ছোট দেশে সবাই মিলেমিশে অনেক শান্তিতে বসবাস করছে। রুপকথা নয়, ভাবতে চাই আমাদের দেশে সত্যিই এমন হয়। কিন্তু ভাবনা গুলো শুধু অলীক স্বপ্নের মত। আমাদের যত মত- ততো পথ। কেউ আবার কারোটা মানতে চাই না। সবাই চাই আমারটাই সেরা, আর কেউ না মানলেই ডান্ডার বাড়ি।

আমরা যতই গর্ব করি না কেন নিজেদের নিয়ে, দেশ নিয়ে, আমরা কতটা সভ্য তা কিন্তু আমাদের আচরন আর পরিবেশই বলে দেবে। দেশ বলে আলাদা কোন কিছুর অস্তিত্ব নেই। বাঙ্গালীরা যেখানেই বসবাস করবে সেখানেই বাংলাদেশ। আমি ভাবতে চাই আমরা সভ্য হয়েছি। তবেই দেশ সভ্য হবে।

  • Work
    • DJAHAN.COM
  • Education
    • Master's in Environmental Sciences from Jahangirnagar University