Golam Sarwar
Public Service in Rajshahi, Bangladesh
আসসালামু আলাইকুম।
আশা করি আপনার দিনটি সুন্দর ও আনন্দময় কাটছে। আমার ব্যক্তিগত ওয়েবসাইটে আপনাকে আন্তরিক স্বাগতম।
আমি গোলাম সারওয়ার (GOLAM SARWAR), রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত একজন পেশাজীবী। সততা, শৃঙ্খলা, নিষ্ঠা, দায়িত্ব ও পেশাদারিত্বকে কর্মজীবনের মূলনীতি হিসেবে ধারণ করি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে দেশের সেবায় অবদান রাখাই আমার প্রধানতম ভাবনা।
পেশাগত দায়িত্বের পাশাপাশি পড়াশোনা, জ্ঞানচর্চা, লেখালেখি, ফটোগ্রাফি ও ভ্রমণের প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে। নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত উন্নত করা এবং অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে আমি আগ্রহী।
সততা, শৃঙ্খলা, নিষ্ঠা, দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও মানবিকতাকে ধারণ করে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা এবং জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে একজন দক্ষ, মানবিক ও দায়িত্বশীল পেশাজীবী হিসেবে গড়ে তোলা অন্যতম লক্ষ্য।
আপনার মূল্যবান সময় ও আগ্রহের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনার দিনটি শুভ হোক, আনন্দময় হোক।
আমার ওয়েবসাইটে আপনাকে আবারও স্বাগতম।
আপনার মতামত, পরামর্শ কিংবা যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় ই-মেইলে যোগাযোগ করুন পাশাপাশি বিভিন্ন সামাজিক মাধ্যমেও আমার সঙ্গে সংযুক্ত থাকুন।
ফি আমানিল্লাহ।
🧔♂️ গোলাম সারওয়ার (Golam Sarwar)
📧 আমাকে ই-মেইল করুন (E-mail me)
📍রাজশাহী, বাংলাদেশ (Rajshahi, Bangladesh)