Henna Arts by_Onu

Artist in Maijdee Court, Noakhali

Henna Arts by_Onu

Artist in Maijdee Court, Noakhali

আসসালামু আলাইকুম আমি নোয়াখালীতে বিগত ৪ বছর ধরে প্রফেশনাল মেহেদী আর্টিস্ট হিসেবে কাজ করছি। আমাদের কাছে যারা যেকোনো অনুষ্ঠানে মেহেদী পড়তে চান তারা বিস্তারিত তথ্য দেখে নেন। আরো জানতে এবং বুকিং দিতে আমাদেরকে ইনবক্স করবেন। তাড়াতাড়ি রিপ্লাই পেতে আমাদের WhatsApp (+8801935861426 ) এ মেসেজ দিবেন।

যেভাবে বুকিং দিবেন-

*আপনার নাম

*২ টা active কনটাক্ট নাম্বার

*প্যাকেজের/ডিজাইনের নাম

*টোটাল কত পার্ট করবেন সেটা জানাবেন।

*হোম সার্ভিস নিতে আপনার বাসার পুরো ঠিকানা বলবেন।

*মেহেদী প্রোগ্রামের তারিখ এবং সময়

অনুগ্রহ করে নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রেখে বুক করবেন-

. আমরা কোনো প্রকার জীবের প্রতিকৃতি অঙ্কন করি না।

. হোম সার্ভিস চার্জ এডভান্স করে বুকিং নিশ্চিত করতে হবে। (অফেরতযোগ্য)

. আধা ঘণ্টার বেশি সময় আর্টিস্টকে অপেক্ষা করালে ওয়েটিং চার্জ যুক্ত হবে।

. অতিরিক্ত কোলাহলে কাজ করতে আর্টিস্টদের বেশ কষ্ট হয়, তাই চেস্টা করবেন আর্টিস্টকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়ার।

কতদিন আগে বুকিং কনফার্ম করতে হবে ?

এক সপ্তাহ আগে আমাদের সাথে কথা বলে বুকিং কনফার্ম করে নিবেন।ঈদের সময় এবং Wedding season এ আমরা একমাস আগে থেকেই বুকিং নিই।ইমারজেন্সি বুকিং এর ক্ষেত্রে সরাসরি আমাদের নাম্বারে অথবা WhatsApp এ কল করুন।(হলুদ প্রোগ্রাম এর আগের দিন সাধারণত মেহেদী ইভেন্ট করা হয়)

কোন মেহেদী বেশি ভালো হবে এবং রঙ কতদিন থাকবে ?

অবশ্যই অর্গানিক মেহেদীভালো হবে। স্মুথ ফিনিশিং এবং কাজের মান পারফেক্ট চাইলে আমাদের অর্গানিক ব্যবহার করুন। রঙ থাকবে ৫-৮ দিন।

পেজের সব কাজ কি আপনার করা জ্বি, পেইজের সব কাজ এডমিন Faria Onuu একাই কভার করে। কালেক্টেড ডিজাইন অথবা কো-আর্টিস্ট এর করা কাজ থাকলে পোস্টের ক্যাপশনে লিখা থাকে।

আপনি যে তারিখে বুক করতে চাচ্ছেন সে তারিখে এডমিনের অন্য বুকিং থাকলে কো-আর্টিস্ট দ্বারা সার্ভিস নিতে পারবেন।

আপনারা কি বাসায় এসে মেহেদী পড়ান ? নোয়াখালীর মধ্যে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি। সার্ভিস এরিয়ার মধ্যে (সোনাপুর- চৌরাস্তা) আমাদের সার্ভিস চার্জ সর্বনিম্ন ৩০০৳-৫০০৳ । আমার বাসায় এসে পড়লে কোনো সার্ভিস চার্জ থাকবেনা। বিঃ দ্রঃ আমার বাসা থেকে আপনার বাসায় যেতে আসতে যত ভাড়া লাগে সেটা আমাদের সার্ভিস চার্জ না।

ডিজাইনের উপর নির্ভর করে নন-ব্রাইডাল ডিজাইনের সর্বনিম্ন-সর্বোচ্চ দাম১০০৳-৫০০৳(১ পার্ট) ব্রাইডাল প্যাকেজ এর সর্বনিম্ন-সর্বোচ্চ দাম ১৬০০৳-৪০০০৳(৪ পার্ট)। পায়ের ডিজাইন এর সর্বনিম্ন-সর্বোচ্চ দাম ৩০০৳- ১৬০০৳ (২ পায়ে)।

  • Work
    • Henna Arts by Onu