Himu Verse

Writer in Dhaka,Bangladesh

Himu Verse

Writer in Dhaka,Bangladesh

Listen to my music

হেমন্ত আফনান
পূর্ণ নাম: শেখ সাব্বির হেমন্ত আল আফনান
ছদ্মনাম: নানাভাই
জন্ম: ২৮ ডিসেম্বর, ২০০০

তার তিন ভাইয়ের মধ্যে হেমন্ত সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই তার লেখালেখির প্রতি গভীর টান। পঞ্চম শ্রেণিতে থাকতেই লিখে ফেলেন জীবনের প্রথম গল্পের বই— “জীন পরির যুদ্ধ”। সেই বয়সেই তিনি আরও তিন-চারটি বই লেখেন, যদিও সেগুলো আর কখনও প্রকাশিত হয়নি।

যুবক বয়সে একবার ভুল করে প্রেম হয়েছিল—সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় সুর আর গানের প্রতি ভালোবাসা। তিনি বাংলা, হিন্দি এবং বাংলিশ ভাষায় গান লিখতেন ও সুর করতেন। তার ঝুলিতে জমা হয় বহু মৌলিক গান। তবে সময়ের সঙ্গে সঙ্গে গান লেখা থেকে নিজেকে গুটিয়ে নেন।

পরে কোভিড প্যান্ডামিকের সময়, হুমায়ূন আহমেদের হিমু সিরিজ পড়ে তার মনে দানা বাঁধে 'মহাপুরুষ' হবার এক পাগলাটে বাসনা। সেই পথ ধরেই জীবনে প্রবেশ করে পাকিস্তানি কবি জন এলিয়া। এলিয়ার পাগলাটে স্বভাব ও শের-ও-শায়েরি তার কবিত্বচর্চায় গভীর অনুপ্রেরণা জোগায়।

এরপর আসতে থাকে প্রভাব একে একে—আল্লামা ইকবাল,
রাহাত ইন্দোরি, আম্মার ইকবাল
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ,
আবুল হাসান, নির্মলেন্দু গুণ, প্রবর রিপন,
এবং কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা।
এই বহুস্তর প্রভাব থেকে জন্ম নেয় তার কবিসত্তা।

তার কবিতাগুলোয় বারবার ফিরে আসে এক রহস্যময় কাল্পনিক প্রেমিকা—প্রতিবার ভিন্ন নামে: অস্মিতা, আরুশি, অতন্দ্রিতা, কিংবা পুষ্প।
এই চরিত্ররা তার শূন্যতা, আকাঙ্ক্ষা ও আত্মসংলাপের রূপক।

ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে শুরু করেছিলেন লেখালিখি,
তার সংরক্ষণে আছে কয়েকটি গল্প ও উপন্যাসের পান্ডুলিপি।
যা প্রকাশিত হওয়া এখন শুধু সময়ের ব্যাপার।
এবং সময়ের সাথে তার বিকশিত হয়ে এসেছে গভীর দার্শনিক ও মানবিক থিম ।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কবিতার সংকলন “শূন্যের শূন্যতা” উপন্যাসের বই "কবিতার কবিদা" এবং দার্শনিক ও মনস্তাত্ত্বিক চিন্তাধারা প্রকৃতির বই “: অন্ধকার থেকে আত্মা অবধি”। তাঁর লেখা সাহিত্যে ফুটে উঠে সমাজের অন্ধকার দিক, একাকীত্ব, প্রেমহীনতা, বিচ্ছেদ, সামাজিক অস্থিরতা, লোকচক্ষুর ভয়, সম্পর্কের জটিলতা এবং আত্মা-অনুসন্ধানের পথযাত্রা।

হেমন্ত আফনানের নিজস্ব দার্শনিক ধারনা আছে’ মানুষের একাকিত্ব ও আত্ম-ভয় নিয়ে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা তাঁর লেখায় গভীরভাবে প্রতিফলিত হয়।

সুযোগ পেলেই তিনি চিন্তার গভীরতা ছড়িয়ে দেন এমন বাক্যে:

"চুপ থাকিয়া নিজের অস্তিত্বকে সন্ধান করো"
"যে বোবা সে অপমানিত হয় না"
"সর্ব বিষয়েই যে তোমাকে পরিপূর্ণ হইতে হইবে—বিষয়টি জরুরি নয়।"
"কেহই সর্ব বিষয়ে পরিপূর্ণ নয়।
অতএব যাহা পাইয়াছ তাহা নিয়াই নিজেকে নির্লিপ্ত করিয়া লও।

তার প্রথম কাব্যগ্রন্থ “শূন্যের শূন্যতা” এখন প্রকাশের অপেক্ষায়—
এক শূন্য মন, ভাঙা স্বপ্ন, নির্লিপ্ত প্রেম আর আত্মজিজ্ঞাসার জার্নি।

যোগাযোগ মাধ্যম https://www.facebook.com/share/1ZDa6VLrxs/