imam mahdi
বিভিন্ন ইসলামী হাদিসে ইমাম মাহদী লোকটা আবির্ভাবের সময়কার পরিবেশের বর্ননার সাথে বর্তমান গ্লোবাল জিওপলিটিক্স প্রায় মিলে যায়। সিরিয়া ও ইরাক আক্রান্ত হবে, মুসলিমরা বিভিন্ন গোত্র (শিয়া-সুন্নি) তে ভাগ হয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করবে ( সৌদি বনাম ইরান ), সিরিয়াতে ইউরোপিয়রা আক্রমন করবে (ন্যাটো বাহিনি), রাশিয়া দখল করবে।
সুফিয়ান বাহিনির সাথে বাসার আল আসাদ সরকারের মিল খুজে পাওয়া যায় এবং আইএস এর কথা আলাদাভাবে বলা, “কালো পতাকাধারী বাহিনি যারা সুফিয়ান বাহিনির বিরুদ্ধে যুদ্ধ করবে।”
কিন্তু পুরো প্লটে জল ঢেলে দিছে ইমাম মাহদি লোকটাকে হিজরী ২৫০ সালের দিকে জন্ম দিয়ে। ওই সময় জন্মানো কোন লোক এখন বাঁচবেনা। তর্কের খাতিরে যদি মেনেও নিই যে সর্বশক্তিমান তথাকথিত ঈশ্বর তাকে এতদিন বাঁচিয়ে রাখবে, কিন্তু এই পুরা যুদ্ধ নাকি তরবারি দিয়া হবে। যেখানে স্বয়ং সুফিয়ান বাহিনি (আইএস) বন্দুক দিয়া যুদ্ধ করতেছে, ন্যাটোতো মিসাইল ছাড়া কোন কথা নাই সে ক্ষেত্রে তরবারির কোন যুদ্ধ সংগঠিত হবার কোন সম্ভাবনা নাই।
তবে কাহিনি মিথ্যা প্রমানিত হলেও মোহাম্মাদ জিওপলিটিক্স ভাল বুঝত, কবে দুনিয়ায় কি হতে পারে, কোন পরিস্থিতি তে ইসলামের পতন হবে তা ধরতে পারছিলো।