Kamrul Hasan Shuvo

Dhaka, Bangladesh

কখনও ভাবি নি নিজের সম্পর্কে এইভাবে লিখতে হবে। আমার এই আইডিটি খোলা হয়েছিলো ৩ জুন, ২০১১ - আজ অব্দি চলছে, আশা করি বাকি সময়টুকুও এটার সাথেই কাটাতে পারবো... ফেসবুকের মানুষগুলোর প্রতিজনেরই একের অধিক আইডি আছে, কিন্তু আমার নেই। আইডি নিয়ে আমার মন্তব্য একটু হাস্যকর - একেকটা আইডি এক একজনের সুখ-দুঃখ, হাসিকান্না প্রকাশ করবে। মোটকথা, একেকটা ফেসবুক আইডি হবে তার ইউজারের ব্যাক্তিগত প্রতিচ্ছবি। আর কেউ করুক আর না করুক - আমার অ্যাকাউন্টে আমিই রাজা; সেভাবেই অ্যাকাউন্ট মেইনটেইন করি, যাতে আইডিতে ফ্রেন্ডশিপ করেই একজন পরিপূর্ন আমাকে বুঝতে পারে, আমার সম্পর্কে ধারনা নিতে পারে...... ওহ, নিজের কথা তো কিছু বলাটা আবশ্যক। তাহলে শুরু করি - ____________প্রথম পর্ব____________ নাম -কামরুল হাসান (শুভ) উচ্চতা -৫'৪'' জন্মদিন - ৭ই জুন, ১৯৯৪ (বয়স কমানো আমি পছন্দ করি না, তাই আসলটা সবখানে ব্যাবহার করি এমনকি সার্টিফিকেটেও) বয়স - ১৯ চুলের কালার - লালচে কালো চোখের রঙ - বাদামী স্কিন টোন - উজ্জ্বল শ্যামলা ধর্ম - ইসলাম হোম ডিসট্রিক্ট - নারায়ণগঞ্জ থাকি - ঢাকার কোন এক অন্ধকার গলি-ঘুপচিতে ____________দ্বিতীয় পর্ব____________ আমি নিজে কতটুকু সহজ-সরল জানি না, তবে আমি সিম্পল চিন্তা করতে পছন্দ করি। আমার মতে, জীবনে যতটা সহজ-সরল থাকা যায়, তত সুবিধা... আমার আরেকটা দোষ হল আমি নেগেটিভ চিন্তা করতে পারি না। নেগেটিভ চিন্তা করবো কেন?? আমার মধ্যে নেগেটিভ চিন্তা আসেও না... আমি খুব কিপটা। যে কেউ আমাকে কিপটা ডাকতে পারেন, তবে কথা আছে এইখানে। আমি সবসময় নিজের জন্য কিপটামী করি, যেমন - একটা জিনিস কিনতে মন চাইছে নিজের জন্য; কিন্তু আমি কিনবো না। আবার আমার প্রিয় অন্য কেউ আমার কাছ থেকে কিছু চাইলে সাধ্যমত চেষ্টা করি তাকে খুশি করার। নিজের জন্য কিছু কিনতে গেলে দরদাম করি মাছের বাজারের মত - কিন্তু কাউকে কিছু দেয়ার জন্য কিনতে গেলে ধুম করে সব কিনে ফেলি... আমি অনেক জেদী। কথায় আছে বোকারা নাকি অনেক জেদী হয়। আমি নিজে স্বীকার করি আমি বোকা, কারন মাঝে মাঝে বোকার মত কিছু কাজ, কিছু পাগলামি আমাকে পরবর্তিতে হাসায়... আমি মানুষের সাথে খুব কম মিশতে পারি। আল্লাহ্‌ আমার উপর বেজার হয়েই মনে হয় এই গুনটা আমাকে দেন নাই। তবে যাদের ভালো মনে হয়, তাদের সাথে সম্পর্কটা চিরস্থায়ীভাবে রেখে দিতে চেষ্টা করি... ____________তৃতীয় পর্ব____________ আমার পছন্দের খাবারের কথা বলতে গেলে এই ক্ষুদ্র ফেসবুকের সব পাতা শেষ হয়ে যাবে, তাই লিখলাম না... :D তবে খাওয়া-দাওয়ার ব্যাপারে সব সময় সিরিয়াস থাকার চেষ্টা করি এবং বাইরের খাবার যথাসম্ভব অ্যাভোয়েড করি... আমি টেকনোলজি পছন্দ করি। কেউ আমার লাইকের সংখ্যা বিশ্লেষন করলে এর ১০ ভাগের ৭ ভাগই টেকনোলজীর উপর দিয়ে যায়... আমার কাছের মানুষগুলো যখন মন খারাপ করে থাকে, তখন আমার নিজের কাছেও ভালো লাগে না। আমি কারো রাগ ভাঙ্গাতে পারি না - চেষ্টাও করিনি কখনো। ধীরে ধীরে সামাজিক জন্তু হওয়ার চেষ্টা করছি... ____________শেষ পর্ব____________ সব কিছুর বিনিময়ে কাছের মানুষ গুলোকেখুশি দেখতে চাই। এতক্ষন আমার সম্পর্কে একটা ছোটোখাটো পিএইচডি করার জন্য ধন্যবাদ - তবে সার্টিফিকেট দিতে পারলাম না বলে দুঃখিত... :D :p

  • Education
    • Motijheel Govt. Boys' High School, Dhaka
    • National Ideal School & college
    • American International University-Bangladesh (AIUB)