Khandaker Enamul Haque
মোহাম্মদপুর, ঢাকা
আমি স্বপ্ন খুবই কম দেখি... তার কারণ ঘুমাই কম। যতটুকু সময় ঘুমাই ততটুকু সময়তে স্বপ্ন আসার প্রশ্নই আসে না। আমি মনে করি স্বপ্ন খুব দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। যারা দীর্ঘ আট ঘন্টা ঘুমায় এবং মস্তিস্ক অলস থাকে তারাই সাধারণত তো স্বপ্ন দেখে।
কিন্তু ইদানিং যখন আমি সকাল বেলায় ঘুমাতে যাই। চোখ বন্ধ করার সাথে সাথেই মনে হয় বেশ কিছু কালো পোকা আমার ব্রেণের মধ্যে ঘুরঘুর করছে। তারা যেন আমার ব্রেন থেকে কিছু খাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো পোকাগুলোর মধ্যে খুব মিল-মোহাব্বত রয়েছে.... তারা খুবই দলীয় ভাবে চলাফেরা করছে.... কিছুক্ষণ পর লাফদিয়ে ঘুম থেকে উঠে যাই এবং দেখি গলা শুকিয়ে গেছে... কিছুটা মিরিন্ডা খেয়ে আবার ঘুমিয়ে পড়ি.......