শহীদ মাহবুব আলম শেরপুর
Student, Web Developer, and Project Manager in চৈতলখিলা বটতলা, শেরপুর সদর, শেরপুর
শহীদ মাহবুব আলম শেরপুর
Student, Web Developer, and Project Manager in চৈতলখিলা বটতলা, শেরপুর সদর, শেরপুর
শহীদ মাহাবুব আলম
প্রতিষ্ঠাতা,আই.টি ল্যাব এডুকেশন শেরপুর
শেরপুর জেলায় প্রশাসনের গাড়ি চাপায় প্রথম শহীদ মাহবুব আলম
শহীদ মাহবুব আলম শেরপুর জেলার চৈতনখিলা বটতলার বাসিন্দা,৪ই আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রশাসনের গাড়ী চাপায় নিহত হয়
তার জন্ম ১৯ই জানুয়ারী ২০০৫ । পরিবারে দুইভাই তিন বোনের ভিতরে মাহবুব ছিলো ৪র্থ।
পরিবারে মাহবুব কে স্বপ্নের কোন সীমা ছিল না, একসময় প্রতিষ্ঠ হয়ে হাল ধরবে
পরিবারের,কিন্তু এই সবি আজ কল্পকাহিনী।
মাহবুব ছোট থেকেই ছিলো প্রখর মেধাবী আর প্রযুক্তির প্রতি তীব্র আকর্ষণ যা তাকে সাহায্য করে একজন সফল আইটি উদ্যোগত হতে। তাই তো মাধ্যমিকের কোনরকম গন্ডি পেরিয়ে
উচ্চমাধ্যমিকের গন্ডি না পেরুতেই প্রতিষ্ঠা করেন আই.টি ল্যাবের মতো কম্পিউটার ট্রেনিং সেন্টার। বাবা মানসিক ভারসাম্যহীন মা গৃহিনী , কথা ছিলো দুই ভাই মিলে কঠোর পরিশ্রম করে বোনের লেখাপড়ার খরচসহ দূর করবেন পরিবারের আর্থিক সংকট অবস্থা।
যা আজ শুধু স্বপ্নই রয়ে গেল। এমন কোন প্রতিভা নেই যা জানার বাকী ছিলো মাহবুবের, ছিলো ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার প্রথম
হওয়া সহ,শেখ রাসেল প্রদর্শনি প্রতিযোগিতায় সর্বোচ্চ স্থান পাওয়ার সনদ। পড়াশোনার পাশাপাশি নিজেকে তৈরী করেছিলেন একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার,ওয়েব ডেভেলপিং এর মতো কঠিন সব কার্মে ।
ছিলেন আইসিটি ডিভিশন পরিচালিত “ হার পাওয়ার ” প্রকল্পের শেরপুর জেলার কো-অরডিনেটর। আজ তাকে হারিয়ে যেন পরিবারে যেন শোকের বন্যা বয়ছে।
তার ভাই মাজহারুল ইসলাম মাসুদ বলেন, “ আমার ভাই অত্যান্ত মেধাবী ছিলো । আজ আমি তাকে হারিয়ে নিঃস্ব।
আমার কানের কাছে আর কখনোই মাহবুবের ম্যাসেঞ্জারে টুং টাং শব্দ শুনতে পারবো না, রাতের বেলা আর কখনো জিজ্ঞেসা করা হবে না ভাত খেয়েছের,
আর কখনো বলা হবে না রাত অনেক হয়েছে এবার শুয়ে পর, হয়তো কখনো আর কোনদিন কলও করা হবে না । আমি চাই আমার ভাইয়ের হত্যাকান্ডে প্রশাসনের গাড়ী চালক সহ জড়িতদের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের
আওতায় আনা হোক । সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন ”
এলাকাবাসী,শিক্ষক ও সহপাঠী তার এমন নির্মম অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ।
জন্ম তারিখঃ ১৯-১-২০০৫
গ্রামঃ তারাগড় কান্দাপাড়া,চৈতনখিলা বটতলা,শেরপুর সদর,শেরপুর।
পরিবার সদস্যঃ ৭ জন ( মা-বাবা, দুই ভাই ও তিন বোন )
পিতাঃমোঃ মিরাজ আলী
মাতাঃ মোছাঃ মাফুজা খাতুন
পড়াশোনা করেছেনঃ
নিম্নমাধ্যমিকঃ রামখিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়
গ্রেডঃ জিপিএ ৪ পয়েন্ট ৬৭ (২০১৫)
মাধ্যমিকঃ শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী
গ্রেডঃ জিপিএ ৪ পয়েন্ট ৬৭ (২০২১)
উচ্চমাধ্যমিকঃ শেরপুর সরকারি (বিশ্ববিদ্যালয়) কলেজ (বর্তমান)
গ্রেডঃ জিপিএ ৩ পয়েন্ট ৬৭ (২০২১-২০২২)
মাহবুবের স্লোগানঃ “একটাই লক্ষ হতে হবে দক্ষ“
মৃত্যুঃ বৈষম্যবিরোধী ছত্র আন্দোলনে প্রশাসনের গাড়ি চাপায় ৪ই আগষ্ট রবিবার বিকাল ৪ টা ৩০ মিনিটে জীবনের অবশান ঘটে।
“মাহবুব আলম শেরপুর জেলায় ১ম শহীদ হয় “
শহীদ মাহাবুবের সাথে যোগাযোগের মাধ্যমঃ
01938653217 (তার বড় ভাই)