MH Anik

Dhaka, Bangladesh

আমার নিজের সম্পর্কে টুকটাক কিছু জানিয়ে দেয়া যাকঃ

আমার যে ব্যাপারগুলো মানুষ পছন্দ করে নাঃ

~ প্রথম ব্যাপার হচ্ছে আমি খুব একরোখা প্রকৃতির। মানে ঘার ত্যাড়া বলা যায়। তবে সব ব্যাপারে না... মাঝে মাঝে খুব বেশী ত্যাড়ামি করি। সেই সময়টায় কোনও যুক্তি শুনতে মন চায় না।

~ আমি শর্ট টেম্পার্ড। অল্পতে অনেক বেশী রেগে যাওয়ার ব্যাপারটা আমার মাঝে প্রবল। বন্ধুমহল এই একরোখা আর শর্ট টেম্পারমেন্ট এর ব্যাপারটা খুব ভাল ভাবেই জানে। ওরা ব্যাপারটা কিভাবে দেখে আমি এখনও জানি না।

~ চরিত্রের এই ব্যাপারটা আসলে ভাল না খারাপ ঠিক বলতে পারবো না। আমি কথা বলতে ভয় পাই না। স্পষ্টভাষী। তুমি ভুল করেছ বা করছো এটা বলতে দ্বিধাবোধ করি না।

~ ৭১ এর চেতনায় পুরোপুরি বিশ্বাসী। কোনও ধরনের রাজনীতির সাথে যুক্ত না।

~বন্ধুদের অনেক বেশী ভালোবাসি। এদের জন্য সব কিছু করে ফেলতে মন চায়। বন্ধুত্ব সব সময়ই আমার কাছে অন্যরকম ব্যাপার। সারাদিন এদের সাথেই আড্ডা মারি, সময় কাটাই। আল্লাহর কাছে শুকরিয়া, আমি অসাধারন ভাল কিছু বন্ধু পেয়েছি। এই সম্পর্কটাকে আমি খুব বেশি সম্মান করি...

~ সব চাইতে বেশী ভালবাসি আম্মু, আব্বু আর ভাইয়া কে। এই তিনজন মানুষের স্থান অন্য সব কিছুর উর্ধে। এই মানুষগুলোর জন্য আমি দুনিয়ার সব কিছু নির্দ্বিধায় ত্যাগ করতে পারি।

~গান শুনতে পছন্দ করি। ল্যাপটপ আর মোবাইলটা সবসময়কার সঙ্গী।

~ সব থেকে বড় নেশা ঘোড়াঘুড়ি। দেশের এমাথা থেকে ওমাথা ঘুরে বেড়ানো শখ। এটা শেষ হবার নয়।

~ ইদানিং নতুন শখ হয়েছে ছবি তোলার। যদিও আমি কোনওভাবেই ফটোগ্রাফার নই। নিতান্তই শখের বসে ক্যামেরা নিয়ে গুতাই।

  • Work
    • Starpoint Privilege
  • Education
    • Cambrian College
    • Cambrian School & College
    • Daffodil Institute of Information Technology (DIIT)
    • Daffodil International University
    • Daffodil Institute of IT (DIIT)