Mijanur Rahman Niloy

Web Developer, Designer, and Editor in Dhaka Division, Bangladesh

Mijanur Rahman Niloy

Web Developer, Designer, and Editor in Dhaka Division, Bangladesh

Visit my website

আমি মিজানুর রহমান। বন্ধুরা নিলয় নামেও ডেকে থাকে। পারিবারিক জন্মদিন পালনের রেওয়াজটা নেই বলে সঠিক ভাবে জন্মতারিখটি সংরক্ষিত নেই। তবে কেতাবি জন্মদিনে বন্ধু ও শুভাকাংখিদের শুভেচ্ছায় আপ্লুত হই বেশ, যা ১লা মার্চ (১৯৯০) অনুষ্ঠিত হয়ে থাকে। জীবনের অধিকাংশ দিনগুলো শহরে কাটালেও রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত শীতলাই নামক প্রত্যন্ত গ্রামেই আমার জন্ম। বাবা মৃত আব্দুস ছাত্তার পেশায় শিক্ষক তথা একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। মা নিজ হাতে সন্তানদের আদর্শ মানুষ বানানোর দায়িত্ব পালন আর সংসার পরিচালনা পদে অধিষ্ঠিত আছেন। দশ ভাই-বোনের মাঝে আমি অষ্টম। পড়া-লেখার হাতে খড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয়েই। পরবর্তীতে নওগাঁয় অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস.এস.সি ও এইচ.এস.সি সম্পন্ন করে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হই। আলহামদুলিল্লাহ সফলতার সাথে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করে এখন একটি প্রাইভেট অরগানাইজেশনে জীবন টিকিয়ে রাখার সংগ্রাম করে যাচ্ছি।

লেখা-লেখির শুরু ক্লাস ভাইব থেকে। বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে বেশ কিছু কবিতাও প্রকাশিত হয়েছে। কবি হবার স্বপ্ন না দেখলেও আমার লেখা মানুষের মনকে একটু হলেও নাড়া দেবে এমন ইচ্ছাই আমাকে লেখতে সহায়তা করে। বর্তমান সমাজ, মানুষের বিবেক, জীবন সংগ্রাম, দেশ, ভালোবাসা, বিরহ, ও সামসাময়িক বিষয়গুলো নিয়ে লেখাতেই আমার বেশ আগ্রহ। এখন পর্যন্ত কোন কাব্য গ্রন্থ প্রকাশিত হয়নি সুযোগের অভাবে, তবে সময় আমার অনুকুলে এলেই তা প্রকাশিত হবে ইনশাল্লাহ।

কবিতার পাশাপাশি গান লেখা ও সুর করাতেও বেশ আগ্রহ বোধ করি। আর গাওয়ার অবভ্যাস সেই ছোটবেলা থেকেই। এ পর্যন্ত তিনটি এ্যলবাম বেরিয়েছে। সেটি কোরাস হলেও আমার একক গানও রয়েছে তাতে। গানের মধ্যে সব ধরনের গানই আমার পছন্দ, তবে ধীর লয় আর সুরেলা গান গুলোই আমায় বেশি টানে।

প্রযুক্তির প্রতি টান আমার আগে থেকেই। সেই সাথে নতুন কিছু করার ইচ্ছা আমার চিন্তাগুলোকে সজিব করে প্রতিনিয়তই। প্রাতিষ্ঠানিক কোন স্বীকৃতি না থাকলেও জানার আগ্রহ আমাকে আজ আইটি পেশায় সংযুক্ত রেখেছে সেই সাথে গ্রাফিক্স ডিজাইন আমার পেশাগত জীবনকে করেছে আরো স্বাচ্ছন্দময়। এ পর্যন্ত বেশ কিছু বইয়ের প্রচ্ছদ তৈরি থেকে শুরু করে অনেক ডিজাইন মূলক কাজ করেছি। যা কাব্যকথন এ ক্রমান্বয়ে প্রকাশ করা হবে।

কাব্যকথন মূলত আমার লেখা ও কাজ গুলো সংরক্ষণের একটা ছোট্ট প্রয়াস যা সবার সাথে শেয়ার করার আগ্রহ আমাকে এ কাজ করতে উৎসাহিত করেছে। ভবিষ্যত জীবনেও মানবতার সেবাই লেখতে ও কাজ করতে চাই। প্রত্যেকের দোয়া আর শুভকামনা প্রত্যাশি।