Mosharaf Hossain
Moulvibazar. Sylhet
মৌলভীবাজারের বড়লেখায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক শিক্ষককে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ওই শিক্ষকের নাম প্রদীপ কুমার দাস।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক প্রদীপ কুমার দাস স্থানীয় আজিমগঞ্জ বাজারে জাবেদ মোবাইল মিডিয়া নামের একটি দোকানে মোবাইল মেরামত করাতে যান। এ সময় ওই দোকানের
মালিক জুয়েল আহমদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে জুয়েল আহমদ অভিযোগ করেন। দোকানের মালিক জুয়েল আহমদ বিষয়টি বাজারের অন্য ব্যবসায়ীদের জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর বাজারের ব্যবসায়ীরা ওই শিক্ষককে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভার ডাক দেন। প্রতিবাদ সভা থেকে বিষয়টি ঢাকায় অবস্থানরত স্থানীয় সংসদ সদস্য আলহাজ শাহাব উদ্দিনকে অবহিত করা হয়। এ সময় সংসদ সদস্য মোবাইল ফোনে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তৃতা করেন। তিনি বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি না করার অনুরোধ জানান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
এদিকে রাত ৮টার দিকে স্থানীয় কয়েক যুবক ওই শিক্ষককে তার বাড়ি থেকে বাজারে নিয়ে যান ঘটনার সত্যতা জানতে। বাজারে পৌঁছার পর উত্তেজিত জনতা মারমুখী আচরণ শুরু করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার রোষানল থেকে শিক্ষক প্রদীপ কুমার দাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে জনতা প্রদীপ কুমার দাসের একটি দোকানে ভাংচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
তবে থানা হাজতে নেয়ার পর শিক্ষক প্রদীপ কুমার দাস জানায়, ��মি মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কোনো কটূক্তি করিনি।
এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান গতকাল বিকালে জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার রাতে সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল এডিশনাল এএসপি ঘটনাস্থল পরিদর্শনে আসবেন বলে তিনি জানান