Mostafizur Firoz

Mostafizur Firoz

আমি হলাম পুরাই আমার মতো। আমি যেমন একগুয়ে তেমনই একরোখা। কারো কথার ধার ধারিনা, কারো কথাকে ওভাবে গুরুত্ব দেই না। তাই বলে ভাববেন না, আমি অতটা খারাপ। এমন হলেও আমার মনটা অনেক বেশি ভালো। কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করি না। আর মিথ্যা কথা তো বলিই না। কিন্তু মাঝে মাঝে মজা করার জন্য একটু না বললেই তো নয়। তাই বলে ভাববেন না, আমি অতটা এক্সেস মজা করি। আর যেটাই হোক ছেলেটাও তো অনেক শান্ত আর ভদ্র। আর একটু লাজুকও। ছেলেদের সাথে বেশি কথা বললেও মেয়েদের সামনে কিন্তু খুব বেশি প্রয়োজন না হলে কথা বলাতো দূরে থাক মিশিই নাহ। এই বিষয়টা সেই ছোটোকাল থেকেই চলছে তাই বুঝি এখনো পরিবর্তন হয়নি। ভালোলাগার বিষয়ে বলতে গেলে আমার যে কি ভালো লাগে তা আজ জানিনা। যখন যেটা করতে মন চায়, সেটায় তখন ভালো লাগে। খাওয়া-দাওয়ার বিষয়ে অনেক বেশি ঝামেলা প্রবন মানে ঝামেলা না করে খেলে হজম হবেই না। কিন্তু সেটা শুধু বাসায় প্রযোজ্য। বাসার বাইরে গেলে এই বিষয়ে আমার মত ভালো পোলা পাওয়া যাবে কিনা সন্দেহ। খেলাধুলা আর রাজনীতি এর বিষয় তুললে আগেই চুপ মেরে যায়। কেনো জানি এই দুইটা বিষয় এর উপর আগ্রহ একটু কমই। খেলাধুলা করি না, কিন্তু মাঝে মাঝে দাবা, টেবিল-টেনিস, ব্যাডমিন্টন আর কম্পিউটার গেমস না খেললেই নয়। অবসর সময়ে ইন্টারনেট ব্যাবহার করি, ফেসবুক গুতায়, ব্লগ পড়ি আর তা না হলে গান শুনি আর মুভি দেখি। আর আর আর.................. এই সবকিছু নিয়েই আমার আমি।