Md. Rahamot Ullah
মো. রহমত উল্লাহ্
নরসিংদী জেলার সবুজ পাহাড় এলাকার জয়নগর ইউনিয়নের ভেড়মারা গ্রামের এক আদর্শ মুসলিম পরিবারে ১৯৬৫ সালের ০৪ অক্টোবর তিনি ভ‚মিষ্ঠ হয়েছেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আলী এবং মাতার নাম মোসাম্মৎ রাবেয়া খাতুন।
আজকিতলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়নগর আলহাজ আফছার উদ্দীন উচ্চ বিদ্যালয়, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাটে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন।
তাঁর পেশা- শিক্ষকতা এবং নেশা- লেখাপড়া। তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত লিখেন। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর বেশ কয়েকটি বই। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এর একজন তালিকাভুক্ত গীতিকার।