Nafiur Rashid

data scientist, Project Manager, and Student in Dhaka, Bangladesh

Read my articles

আমি যদি কোনদিন বায়োগ্রাফি লিখতে বসি তাহলে বোধহয় গিনেজ বুকে 'Failed' 'Dumped' এ জাতীয় শব্দ সবচে বেশি ব্যবহার এর রেকর্ড করে ফেলব।তোমাকে কি উপকথার সেই ফিনিক্স পাখিটার গল্প বলেছিলাম,যেটা পুড়ে পুড়ে ছাই হয়ে যায় আর সেই ছাই থেকে ডানা মেলা পাখি হয়ে উড়ে যায়।অথবা সেই হাইড্রার জীবন,কুচি করে কাটলেও যেটা শক্তিতে-সংখ্যায় বাড়ে।
মানুষ আমি,বারবার পুড়ে ছাই হই ।তারপর সে ছাই থেকে ফিনিক্স পাখির চেয়েও আশ্চর্য দক্ষতায় উড়তে পারি।আমাকে উড়তে হয় ।অনুভূতির জগত কুচিকুচি হওয়ার যন্ত্রনা সয়ে কী প্রবল শক্তিতে উঠে দাঁড়াই।বিধ্বস্ত হয়ে শিখি।মরুভুমির বুকে সবুজের বীজ বুনি ।কিছু স্বপ্ন নিয়ে বাঁচতে শিখি।

না না !ঘুমের ঘোরে দেখা স্বপ্নগুলো না.রাত জেগে দেখা স্বপ্ন।সব ছাই হলেও এইটুকু ছাই হতে দিই না।

ইট কাঠের ঠাস বুনোটের ভীড়ে আমি কারো বন্ধু 'হই' না।স্বপ্নের সাথে স্বপ্ন,কান্নার সাথে কান্না.হাসির সাথে হাসি মিললেই এমনিতে বন্ধুতা 'হয়ে যায়'।স্রষ্টার এই দান,হাজার চাইলেও পাই না আবার না চাইতেও পেয়ে যাই।

...তারপর কল্পনার চেয়েও মধুর কিছু 'মান অভিমানে বেঁচে থাকার আদিম সুখে স্বপ্ন যোগায় এই বন্ধন'...আর এই বন্ধুতা....

  • Education
    • Ahsanullah university of science and technology'