Nurunnahar Shireen
ঢাকা বাংলাদেশ।
শুনেছি সে এক ভোরের প্রহরে আমার জন্ম ১৯৫৬ সালের ৩১ জানুয়ারী। আমার বাপদাদার বাড়ি দারোগাবাড়ি, কুমিল্লা। দাদা বৃটিশ আমলের স্বনামধন্য কৃতবিদ ডেপুটি ম্যাজিস্ট্রেট মরহুম কাজী সফিউদ্দিন আহমেদ। আমার বাবা মরহুম কাজী শাহাবুদ্দিন মোঃ তোহা। মা মরহুম মাহবুবা খাতুন।
স্কুলদিনেই আমার লেখালিখির শুরু। বাংলা পাঠ্যবইয়ের বড়-বড় কবির কবিতায় প্রাণিত হয়ে তাঁদের হুবহু অনুকরণে নিজের একটি দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা হতেই আজকের আমি - নুরুন্নাহার শিরীন।