MH Khan

Dhaka, Bangladesh

নিজেকে এখন ও ঠিক ভাবে জানতে পারি নাই ......... তবে কিছু মানুষ থেকে জানতে চেয়েছি আমার বৈশিষ্ট্য । তাদের কেউ কেউ এমন বলেছেন - - - - ১- তুই প্রচন্ড রাগী ,কিছুটা বদ মেজাজের আভাস পাওয়া যায়,ফাজিল ও আছিস ভালই,নিজেকে গুটিয়ে রাখার প্রবনতা আছে,অনিশ্চয়তায় ভুগিস মাঝেই মাঝেই । জড়তা আছে যথেষ্ট । । মানে বাচন ভঙ্গিমায় একটু সমস্যা আছে! তুই একটা পাগল,কান্নাকাটি ও করিস ! তোর কাকের সাথে বিশেষ বন্ধুত্ব আছে,তুই মানুষ কে জ্বালাস,ব্লাকমেইল করিস,কেও তোকে খোঁচা দিলে তুই তাকে ছেড়ে কথা বলিস না,রিভেঞ্জাস জোছনা ভালবাসিস,অদ্ভুত ব্যাপার অমাবশ্যাও বাসিস ! বৃষ্টি,আকাশ,সব­ুজ,রেইল লাইন...... অনেক বড় একটা ব্যাপার মিস হয়ে গেছে! তুই চা খুব ভালবাসিস ! সম্ভবত রঙ চা ! বৃষ্টিতে ভিজতে ভিজতে কখন চা খেয়েছিস কিনা জানিনা ! নদী ভালবাসিস ! তোর আরেক বড় প্রবলেম কথা বাড়াস বেশি,অসম্পুর্ন,বিরক্­তিকর ব্যাপার,তারপর বলিস যে পরে বলবো ,কিন্তু সেই পরে টা আর কখনই আসেনা আচ্ছা শোন আর একটু বলি । তোর একটা অসাধারন কল্পনার জগৎ আছে ,আছে এই আশেপাশের জগতকে একটু ভিন্ন চোখে দেখার , তুই নিজে ভালো থাকার জন্য পরিচিত পৃথিবীকে বদলে নিজের মত করে নিজের আরেক পৃথিবী গড়ে তুলিস , কিন্তু মাঝে মাঝে এমন কিছু করিস যা তোর এই সুন্দর গুন গুলাকে , জগতকে ম্লান করে দেয় । ! ২-তুই অনেক unique , যেকোনো কিছু খুব সুন্দর ভাবে present করতে পারিস , একটু আলাদা । মানুষের মন জয় করতে পারিস নিমিষেই, আবার মুহূর্তেই অনেক কষ্ট দিতে পারিস , মাঝে মাঝে বুঝিস না কাউকে কত কষ্ট দিস । তুই মোটামুটি helpful । এগো প্রবলেম আর জিদ অনেক বেশি । দেখতে ঠাণ্ডা মেজাজের কিন্তু ঠাণ্ডা মেজাজের না । তুই মানুষকে ভালবাসতে জানিস , ভাসাতেও । তোর ভিতর কিছু একটা আছে যেটা মানুষকে আকর্ষণ করে । অল্প দিনে মানুষের মন জয় করতে পারিস সহজেই । তুই ভালো ঝগড়া করতে পারিস , মাঝে মাঝে লেম যুক্তি দেখাস । মাঝে মাঝে নিজের দোষ দেখিস না বাট অন্যেরটা দেখিস । তোর মন অনেক অশান্ত ... ৩ -ভাইয়া তুই একটা বদমাইশ , তোর মত খারাপ দুনিয়ার আর কেউ নাই ... মাঝে মাঝে যখন দেখা হয় আমি তখনই তোর আদরের বোন হয়ে যাই । অন্য সময় তুই আমারে চিনিসই না । কোন খোঁজ খবরই রাখিস না আমার ।। তোরে ১০ বার ফোন দিয়ে বলা ছাড়া জীবনে বাসায় আসিস না । তুই অনেক ভাব নেস ।। তবে তুই আমাকে অনেক হাসাইতে পারিস ।। তুই থাকলে আমি অনেক ভালো থাকি :-) । আমি তোর মত ভাবুক না । তুই কেমন আমি জানি না । এবার নিজের সম্পর্কে নিজের ধারনার কথা বলি - দুনিয়ার সব চেয়ে খারাপ মানুষ আমি । ইচ্ছাকৃত ভুলের জন্য আমার কাছে কোন মাফ নাই ।। মানুষের গায়ে হাত তুলা আমার খুব অপছন্দের ।। কেউ আমাকে একবার কোন কাজে ইগ্নর করলে , আমি তাকে আজীবন ইগ্নর করে যাই ।। ইগ্নরেন্স জিনিসটা মাত্রাতিক্ত অপছন্দের । । । মিথ্যা একবারে পছন্দ করি না , কেউ কোন কিছু না বলতে চাইলে আমি জোর করি না ।। । কেউ আমাকে কিছু না বলুক আমার সমস্যা নাই , কিন্তু মিথ্যা বললে বিরাট সমস্যা । ইম্পসিবল ওয়ার্ডটা আমি বিশ্বাস করি । আমি অন্য সবার চেয়ে আলাদা না ।। অন্য ৮-১০ টা ছেলের মত আমি ও ...। কিন্তু এই অন্য ৮ - ১০ টা ছেলে পাওয়াই কঠিন ।। সবাই বলে আমি সবার চেয়ে আলাদা । । । ।

  • Work
    • Khulna University of Engineering & Technology(KUET)
  • Education
    • Chandpur Hasan Ali Govt. High School
    • Khulna University of Engineering & Technology (KUET)
    • Khulna University of Engineering and Technology
    • Dhaka College