Rashed Sami
Student of Chittagong University in Chittagong
রাশেদ সামি ১৯৯৬ সালের ৮ মার্চ বর্তমান ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলার আহমদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবনের শুরুতে তিনি গণশিক্ষা এবং মক্তবে ভর্তি হন। ২০০৭ সালে খাইয়ারা হাজী অহিদুল আলম ইসলামিয়া মাদরাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। চরকালিদাস ছোবহানীয়া ইসলামীয়া আলিম মাদরাসা থেকে ২০১০ সালে জে.ডি.সি এবং ২০১৩ সালে দাখিল (এস.এস.সি) পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। ২০১৫ সালে গাউছিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা থেকে আলিম (এইচ.এস.সি) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তার উচ্চ-মাধ্যমিক শিক্ষার সমাপন ঘটে। ২০১৬ সালে ঢাকা কলেজ এর বাংলা বিভাগে ভর্তি হলেও সেখানে বেশিদিন পড়াশোনা করেননি। অতপরঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অধীনে বি.এস.এস (সম্মান) অনুুুষদের রাজনীতি বিজ্ঞান বিভাগে ভর্তি হন। এবং বর্তমানে অত্র বিভাগে অধ্যয়নরত।