Fazle Joy
Dhaka, Bangladesh
তেমন কিছুই বলার নাই আসলে। খুবই সাধারন একজন মানুষ। কেউ কেউ ভাবে খুবই বোকা আর কেউ কেউ বলে খুব চালাক। কেউবা বলে হার বজ্জাত, আর কেউ মনে করে খুবই সরল সোজা। আমি এসব ধারনার ধারে কাছেও যাই না। শুধু বিশ্বাস করি, আমি আমিই। আমি কাউকে আদর্শ মনে করি না, কেউ আমাকে আদর্শ মনে করুক তাও চাই না। স্রষ্টা আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি। প্রচুর আড্ডা দেই, হৈ-হুল্লোড় পছন্দ করি। বন্ধুদের নিয়ে ঘুরতে ভালবাসি। সব ধরনের মানুষই পছন্দ করি, মিথ্যাবাদী হোক আর সত্যবাদী, সৎ অথবা অসৎ, চালাক অথবা বোকা। সবাইকেই ভাল লাগে; সমাজে সবাইকেই প্রয়োজন। একজন আরেকজনের পরিপূরক। কেউ কিন্তু হেলা ফেলার বস্তু নয়। সবার সাথে চলে নিজে বেঁচে থাকাটাই সার্থকতা। খুব সত্যবাদী মানুষ আমি না। খুব সৎ তাও না। মিথ্যাও বলি, অসৎ পথেও চলি। সমাজের চোখে যা খারাপ তাও করি, যা ভাল তাও করি। কিছুই বাদ দেই না। আমার কেন জানি সব কিছুই ভাল লাগে। অবাক হই যখন মাঝে মাঝে চিন্তা করে যা খারাপ লাগে তা ধরতে পারি না। অহংবোধ আমার মাঝে হালকা একটু বেশি। তবে খুব মিশুক আছি আমি মানুষটা। যদিও খুব সহজে নিজ থেকে কারো সাথে মিশতে পারি না, কিন্তু কেউ মিশতে চাইলে খুব সহজেই মিশে যেতে পারি। রাজনীতি নামক জিনিসটা বেশ ভাল লাগে। কিন্তু দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, এখনও এই রাস্তায় নামতে পারি নি। আপাতত সুযোগও নাই। তবে সুযোগ যদি হয়, নেমেই ছাড়ব। কথা খুব বেশি বলি, বই পড়ি, অযথা একা একা ঘুরি। হালকা পাতলা পাগলামিও করি। বেশভূষা দেখে এমনিতেই অনেকে পাগল মনে করে, তাই এই পাগলামি গুলো আর গা লাগাই না। সব মিলিয়ে এই আমি।