সায়েফ মুনওয়ার সৌরভ

চেনা পথের পথিক আমি । আমি জানি আমি কি করছি। কেন করছি।

পিছন ফেরে তাকালে অনেক কিছুই মনের জালানায় উঁকি দেয়। এর মধ্যে অনেকটাই বিব্রতকর। আমি বিব্রত হই। তাই চেষ্টা করি অতীত থেকে দূরে থাকার।

টেনশন ফ্রি মানুষ আমি। অনেকে আমাকে হিংসে করে। আমার ভালই লাগে। আমি উল্টো তাদের টেনশন দেই। তাই সাবধান!!

নিষ্ঠুর । অনেক বেশি নিষ্ঠুর । খুব আবেগী হলেও সময়ে সময়ে আমি খুব নিষ্ঠুর হয়ে উঠি। কাছের মানুষটিও আমার নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা পায় না। তাই!!!

স্বাপ্নিক এবং স্বপ্ন দেখাইও ।
গ্রামে ছোট্ট একটা জমি আছে আমার। নিজের টাকায় কেনা। একটা বাড়ি বানাবো সেখানে । বাড়ির নাম হবে ‘সৌরভের বাড়ি‘ । দুটি ঘর আর একটি লাইব্রেরী। সেই লাইব্রেরীতে স্থান পাবে আমার প্রিয় লক্ষ-সহস্র বই। নতুনকে দেখার ও জানার একটা প্রবনতা আছে আমার মধ্যে। তাই মাঝে মাঝে হয়তো হারিয়ে যাই। এটাই আমি। এর বাইরে যা করি তা মনের তাড়নায় ।

আমি বিতর্কিত। এটা হতে আমার ভালই লাগে। আমি সবসময় চেয়েছি সমাজের বিরুদ্ধে চলতে, সমাজদ্রোহী হতে ।

আমার বাবা আমার আদর্শ। তাঁর মত হতে পারলেই আমার চলবে। মা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস।

আমি একজন বিশ্বাসী মানুষ। আমার বিশ্বাসগুলোকে আমি শ্রদ্ধা করি।
আমি জানি অনেকে আমাকে ভালোবাসে। আমাকে বিশ্বাস করে, আমার উপর আস্থা রাখে। এ সবকিছু আমার সকল ভাল কাজের প্রেরণায়।

I luv u Allah...
I am nothing without u!!!

  • Work
    • সেক্রেটারী জেনারেল, উদ্দীপ্ত আলো
  • Education
    • Dinajpur Zilla School '10
    • Notre Dame College'12
    • University Of Dhaka