শাকিল আহম্মেদ
Student, Editor, and Teacher in জামালপুর, ময়মনসিংহ, বাংলাদেশ
শাকিল আহম্মেদ, ৬ই এপ্রিল, ২০০০ সালে জামালপুর জেলার অন্তর্গত মেলান্দহ উপজেলাধীন পূর্ব তেলিপাড়া গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস একই উপজেলার হাজরাবাড়ী পৌরসভার অন্তর্গত পশ্চিম ঢালুয়াবাড়ি (চরপাড়া) গ্রামে । তিনি ২০১০ সালে পশ্চিম হাজরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী, ২০১৬ সালে হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক , ২০১৮ সালে হাজরাবাড়ী সিরাজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্সে অধ্যয়নরত রয়েছেন। বাংলা ভাষা ও সাহিত্য চর্চার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ‘জননী বাংলা সাহিত্য সংসদ’ নামে একটি শিক্ষা, সাহিত্য ও সেবামূলক সজিব সংগঠন।