Shakur Rana
Dhaka, Bangladesh.
আসসালামু আলাইকুম। আমি আবু তাইসীর শাকুর রানা। বিশ্বাসে মুসলিম, একজন প্র্যাক্টিসিং মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাতা’আলা আমাকে মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। দ্বীনে ইসলাম সম্পর্কে আমার জ্ঞান সীমিত, তাই অবিরাম চেস্টা করছি, এই মহান এবং একমাত্র হক দ্বীন সম্পর্কে জানার এবং বুঝার। পেশায় একজন সফটওয়ার ডেভেলপার, নেশায় একজন তালিবে ইলম। দুনিয়াবী অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেছি এবং আলহামদুলিল্লাহ দুনিয়াবী বিষয়ে সফলকাম ও হয়েছি। জীবনের একটা পর্যায়ে এসে বোধোদয় হইলো, আসলে এই জ্ঞানই সব নয়। আরো গুরত্বপূর্ণ জ্ঞান রয়েছে তা অর্জন করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। শুধু ইহকালে সফলকাম হইলে হবে না, পরকালের জন্যও আমাদেরকে কিছু অর্জন করতে হবে। এই কিছুটা যে শুধুই কিছু না, অনেক কিছুই, যা অত্যন্ত ব্যাপক। অল্প পথ পাড়ি দিতে কম জ্বালানী লাগে, বেশি পথ পাড়ি দিতে বেশি জ্বালানী লাগে। আর নিশ্চয় আমরা বুঝতে পারছি, অনন্ত কালের পথ পাড়ি দিতে কি পরিমান পাথেয় বা জ্বালানী লাগবে! সেই জ্বালানী জোগাড় করতে হলে আমাদের জানতে হবে কিভাবে তা করতে হবে এবং কিভাবে তা জমা করতে হবে। সঠিক পদ্বতিতে সেই জ্বালানী সংগ্রহ না করলে সফলকাম হওয়া যাবেনা। সঠিক পদ্বতি জানার একমাত্র উপায় হচ্ছে দ্বীন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং তা বাস্তবায়ন করা। আর জন্যই আল্লাহর কাছে সাহায্য কামনা করি যেন আমাকে সঠিক দিশা দেন, এবং ইহকাল এবং পরকাল দুই জায়গায় যেন সমানভাবে সফলকাম হতে পারি।
আল্লাহ সুবহানাতা’আলা এর কাছে একটাই চাওয়া, হে আল্লাহ, আপনি হক জানার তৌফিক দেন, হক মানার তৌফিক দেন। সত্যকে বাতিলের উপর জয়ী করুন। হে অন্তর পরিবর্তনকারী সত্বা, আমার অন্তরকে আপনার মনোনীত দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন, আমীন।