Shahidul Islam
Custom Clearing Forwarding Agent in Chittagong, Bangladesh
Shahidul Islam
Custom Clearing Forwarding Agent in Chittagong, Bangladesh
আমি খুবই সাধারণ একজন মানুষ। সাধারণ ভাবেই থাকতে পছন্দ করি। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সাধারণত মাথা ঘামাই না। “সিরিয়াস” ধরণের এই আমার দৃষ্টিতে পৃথিবীতে রয়েছে শুধুই ভালো এবং শুধুই খারাপ, এই দুইয়ের মাঝামাঝি কিছু নেই। আমি একা একা থাকতে পছন্দ করি। সেই সাথে পছন্দ করি সবার সাথে মিশতেও। মিথ্যা কথা আমার সবচেয়ে অপছন্দের সোজাসাপ্টা প্রশ্ন করতেই ভালো লাগে, আর এই প্রশ্নের উত্তর গ্রহণ করার ব্যাপারেও আমি সতর্ক।
আমি নিজের ভাগ্য নিজে গড়ে নেওয়ায় বিশ্বাসী। আমি নিজের জীবনটাও পরিচালনা করে চলি নিজের নিয়মে। যুদ্ধে একবার হেরে গেলেও আমি চেষ্টা করে যাই বারবার। আমি স্বাধীনচেতা, নির্ভীক, কঠোর পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী। নিজের জীবনের ব্যাপারে অন্য কাউকে জানাতে পছন্দ করিনা আমি, পছন্দ করি প্রাইভেসি। খুব দ্রুত আমার কাছের মানুষ হয়ে যাবার আশা বা চেষ্টা কোনটাই করবেন না। আমি বেশ মেজাজি, কষ্ট পেলে তার স্মৃতি মনে রাখি বহুদিন। কিন্তু সময় নিয়ে আমায় জানার চেষ্টা করলে দেখতে পাবেন, অহংকার বিহীন এই আমি খুবই সহজেই আপনার সাথে মিশে গেছি।