SM Jubayer

Software Engineer in Dhaka, Bangladesh

SM Jubayer

Software Engineer in Dhaka, Bangladesh

Read my articles

আমি জুবায়ের ।পড়াশোনা করেছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এ । পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার । বর্তমানে একটি গ্রূপ অফ কোম্পানিতে জব করছি, এখানে আইফোন এবং এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট করি ।ভার্সিটি লাইফ এ কম্পিউটার প্রোগ্রামিং ভালো লেগেছে , আর জাভা হচ্ছে আমার পছন্দের ল্যাঙ্গুয়েজ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে - নর্থ সাউথ , ইস্ট ওয়েস্ট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং কনটেস্ট এবং ম্যাথ অলিম্পিয়াড অংশগ্রহণ করেছি । পড়ালেখার পাশাপাশি ১ বছর পার্টটাইম সাংবাদিকতা করেছি প্রযুক্তি সেক্টর এ । পড়াশোনা আর ক্যারিয়ার এর পাশাপাশি খেলাধুলা আর সংগীত এর প্রতি দুর্বলতা ছিল ছোটবেলায় ।ক্রিকেট আমার পছন্দের খেলা। শৈশব এবং কৈশোর এ প্রচুর খেলেছি ।আমার সবসময় কাছের মানুষদের সাথে আড্ডা দিতে, ভ্রমণ করতে এবং তাদের কে হাসিখুশি রাখতে ভালো লাগে , এবং চেষ্টা করি সবাইকে হাসাতে ।কারণ আমি মনে করি অস্থায়ী পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা, একটি মিস্টি হাসি এবং অনুভুতিগুলোই মানুষের সবচেয়ে বড় সম্পদ ।

আমার কিছু প্রিয় এবং পছন্দের বিষয়বস্তু -

প্রিয় ব্যক্তিত্ব : আমাদের সকলের প্রিয় নবী, হযরত মুহাম্মদ সঃ

প্রিয় রং : পোশাকের জন্য- ব্ল্যাক , মেরুন , নেভি ব্লু , সাদা এবং ডিপ কালার পোশাক ভালো লাগে ।অন্যক্ষেত্রে সবুজ এবং আকাশি কালার ।

প্রিয় খাবার : ঘরে তৈরিকৃত সুস্বাদু খাবার ।

প্রিয় ঋতু : সব ঋতুর আগমনী বার্তা ভালো লাগে , তবে শীতকাল আর বসন্তকাল বেশী ভালো লাগে ।

প্রিয় সময় : প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে ,আড্ডা দিতে , ভ্রমণ করতে , আর গান শুনতে এবং গাইতেও ভালো লাগে । অবসরে তাই করি ।ভালো কিছুর উদ্যোগ নিতেও ভালো লাগে আমার |