S.M. Nazmus Sakib
Freelancer, Textile Engineer, and Merchandiser in Dhaka, Bangladesh
চূড়ান্ত অসামাজিক আমি ,সামাজিকতা নামক অভিনয়টাতে আমি খুবই কাঁচা ,ন্যাকামি আমার ধাতে নেই প্রচণ্ডরকম সরাসরি কথাবার্তা বলি,যা সত্য তা বলতে দ্বিধা করিনা, মানুষকে স্বার্থের জন্য কাছে টানতে পারিনা,কথা বলার আগে কারো ভালো লাগবে কি লাগবেনা সেটা নিয়ে ভাবিনা, যা আমার আশে পাশের মানুষ গুলোর জন্য কখনো বিরক্তিকর,কখনো যন্ত্রনাকর ,কথনো বিব্রতকর কিন্তু আমি নিরুপায় ।আমি আমার মত, কারো প্রত্যাশার মত নই ।আর আমার আমি কে নিয়ে আমার কোনো হতাশা ও নেই তাই প্রত্যাশানুযায়ী আমাকে না দেখলে তোমার ভেতরে যে খারাপ লাগা তার জন্য আমি দায়ী থাকবো না । তাই বলছি,আমাকে নিয়ে তোমার প্রত্যাশা ঝেড়ে ফেলে দাও! আমি যা, আমি তাই ই থাকতে চাই, তুমি বড়জোর আমায় তোমার চাওয়া ,তোমার ধ্যান ধারনা টা বলতে পারো কিন্তু আমি সেটা গ্রহন করবো কি করবোনা তা একান্ত ই আমার ব্যাক্তিগত ব্যাপার । অসংখ্য সমস্যায় জর্জরিত আমার জীবন,অসংখ্য কষ্টের স্পর্শ আমার চারপাশ জুড়ে তবু কেন জানি মনে হয় সবকিছুর মাঝেই অসংখ্য ভালোলাগা ছড়ানো । সব কষ্টকে দূরে সরিয়ে রেখে ভাল থাকার একটা প্রানান্তকর চেষ্টা আমার মাঝে অবিরাম । জীবনে অনেক ভুল করেছি, করছি , কিন্তু সে সকল কে পেছনে ফেলে নিজেকে শুধরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সবসময়। অসংখ্য মানুষ ছড়িয়ে আমার জীবনে, তবু ও এক অপূর্নতায় ডুবে মন ।অসংখ্য মানুষকে ভালোবেসেছি,অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি । কিছু মানুষ খুব আপন হয়ে কাছে এসেছে কিন্তু তা ওই ক্ষনিকের জন্যই, আবার ছেড়ে চলে ও গেছে, জীবনটা যার ভাঙা দেয়ালের মত তার হাত ধরে থাকার দায় কার পড়েছে...?? তাই ভয়ে থাকি কখন বর্তমানের কাছের মানুষগুলো হাত ছেড়ে দেয় ..! মাঝে মাঝে ভাবি কেউ কি আমায় কাছের ভেবে হারানোর ভয়ে থাকে,কেউ কি আমায় এতটা ভালোবাসে..!! "ভালোবাসি গান, ভালোবাসি তাহসান " ¤¤চেষ্টা করি আমার পরিবার আমাকে যে নীতি নৈতিকতা শিখিয়েছে তা মেনে চলতে । ¤¤ঘৃনা করি দুর্নীতি , ইভটিজিং আর নেশাকে । ¤¤পৌছাতে চাই সাফল্যের সর্বোচ্চ শিখরে,জীবনের সকল ক্ষেত্রে । ¤¤বিশ্বাস করি কোন কিছুই অসম্ভব নয় যদি আমি আমার সর্বোচ্চটা দেই । ¤¤হতে চাই আমার বাবার মত । . . আমার রক্তের গ্রুপ O+, নিয়মিত রক্ত দেই। . . জীবনে আর্থ-সামাজিক দিক দিয়ে প্রতিষ্ঠিত হতে পারি আর না পারি , একজন ভালো মানুষ হতে চাই..!!স্বপ্নবাজ আমি, সারাটা দিন রাত স্বপ্ন দেখি । জানিনা স্বপ্ন বাস্তবে রূপ নেবে কিনা তবু ও দেখি,স্বপ্ন দেখতে তো আর মানা নেই । তাই আশার আলো দিয়ে জীবনের অন্ধকার গুলো ঢেকে চলেছি.......!!