Suvro Bhai

Dhaka, Dhaka, Bangladesh

সতর্কতাঃ ১৮+ রসিক ব্যক্তি না হলে আমার প্রোফাইল পড়ে মজা পাবেন না। এটা সিরিয়াস ব্যক্তিদের জন্য নয়।

My appearance
আমার চেহারাঃ (সর্বশেষ আপডেটঃ ২৫ আগস্ট-২০১৪)

age: 28
আটাশে আটকে গেছি। চুল পড়ে যাচ্ছে বলে বয়স বাড়িয়ে বলা শুরু করেছি। ৩৫-৩৬ বললে বয়সের সাথে মানায়। বিবাহের উপযুক্ত বয়স। গুরুজনেরা চেষ্টায় আছে খোকার মাকে ঘাড়ে তুলে দিতে। জানেনই তো দ্যাশটা আমেরিকা না। সেরকম হলে জীবনটা অন্যরকম হতে পারত। কি ভাই প্যাঁচ খেয়ে গেলেন। প্যাঁচ ছাড়াতে থাকেন। আমি নেক্সট প্যারা লিখতে বসলাম।

gender: Male
লিংগঃ পুরুষ। কারো সন্দেহ থাকলে আড়ালে আইসেন। জীবনেও আর দ্বিতীয়বার সন্দেহ করার সাহস পাইবেন না।

sexuality: Ask Me
যৌনতাঃ বুঝে নিও। তারপরও না বুঝলে ধরে নিবেন আপনি প্রথম শেণীর টিউবলাইট। আর বুঝলে ফিলিপস বাতি!

ethnicity: Asian
নৃতাত্ত্বিক পরিচয়ঃ এশীয়। বাংলাদেশী। দক্ষিণ বঙ্গীয় যুবক। উজ্জ্বল শ্যামলা। নিজেকে ফর্সা ভাবতে ভালোই লাগে। আরেকটু পরিষ্কার আই মিন শুভ্র হলে তো দেবতা নারসিসাসের মত নিজের প্রেমে পড়ে যেতাম।

সে অনেক কাল আগের কথা। আয়না আবিষ্কারেরও আগের কথা। গ্রীক দেশে নারসিসাস নামে অসম্ভব সুন্দর একজন দেবতা ছিলেন। তিনি নিজের রূপে এতই মুগ্ধ ছিলেন যে সব কাজ বাদ দিয়ে সারাক্ষণ নদীর জলে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতেন। নারসিসাসের একখানা আয়না থাকলে কি আর এত কষ্ট করতে হত। হেড দেবতা নারসিসাসের এহেন কাজে খুব বিরক্ত হয়ে তাকে ফুল বানিয়ে দিলেন। নারসিসাসের নামানুসারে সেই ফুলকে এখন ডাকা হয় নার্গিস নামে।

height: 5'10" (178cm)
উচ্চতাঃ ৫ ফুট ১০ ইঞ্চি বা ১.৭৮ মিটার। বেসাইজ। ছোটবেলা থেকে মনে হয়, এত লম্বা হওয়ার কি দরকার ছিলো। আরেকটু কম হলেই তো ভালো হত। ফার্স্ট বেঞ্চে বসলে আর শুনতে হতো না ঐ লম্বু ঘাড় সরা! বাটুল হওয়ার আরেক সুবিধা হলো। গোল গাল সেক্সি চেহারা হয়। সবাই লাইক করে। ফিলিং আফসোস।

hair: Black
চুলঃ কালো কিন্তু কিছু সাদা হওয়া শুরু করেছে ইদানিং। টেনশানে বাকিগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়েক বছর পর আর চুল কাটার প্রয়োজন পড়বে বলে মনে হয় না। যে হারে চুল পড়তেছে তাতে রইবেনা আর বেশীদিন মস্তক মাঝারে। বাংলাদেশ আরো একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম পেতে যাচ্ছে। খিক খিক খিক।

eyes: Black
চোখঃ কালো। একদা এক মানুষ যে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলো সে বলেছিলো, আমার চোখের দিকে তাকালে তার নাকি মরে যেতে ইচ্ছে করে, কথাটা মনে পড়লে আমার আজো হাসি পায়। একজনের চোখের দিকে তাকালে কেন আরেকজনের মরে যেতে ইচ্ছে করবে কেন। নাকি অসময়ে অতিরিক্ত আবেগ কাজ করলে এরকম হতে পারে। তবে অনেকের কাছেই আমার উজ্জ্বল গভীর কালো চোখের প্রশংসা শুনেছে। আমার এক বান্ধবী বলেছিলো, আমার চোখ নাকি গরুর চোখের মত বড়বড়। বান্ধবীকে বলেছিলাম, কিরে আজকাল ছেলেদের বুঝি আর ভালো লাগেনা, তাই গরুর রূপ খুঁটিয়ে দেখা শুরু করেছিস। দেশটা কিন্তু বাংলাদেশ,

  • Education
    • Khulna Public College