Tania Afroz

Student, Project Manager, and Consultant in Mirpur

বাজারে আগের মতোই চাঁদাবাজি চলছে, সিন্ডিকেটও রয়েছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ০৮

সারজিস আলমফাইল ছবি

‘বর্তমানে আমাদের বাজারব্যবস্থা অনেকটা সমঝোতা ও সহযোগিতাপূর্ণ। বড় বড় প্রতিষ্ঠান যেখানে একে অপরের প্রতিযোগী হওয়ার কথা, সেটি না হয়ে তারা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে টেরিটোরি বা সীমানা নির্ধারণ করে নিয়েছে। বড় বড় কিছু প্রতিষ্ঠানই আমদানি বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।’

নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম আজ রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক এ নীতি সংলাপের আয়োজন করে বণিক বার্তা। অনুষ্ঠানে আলোচক ছিলেন তিনি।