তাছলিমা আক্তার পপি

Noakhali,Bangladesh.

নিজের সম্পর্কে কি বলব ভেবে পাচ্ছিনা।... বাংলার শ্যামল এক পল্লী-গাঁয়ের ক্ষুদ্র গন্ডির অতি ক্ষুদ্র এক মানুষ আমি।জীবনের অধিকাংশ সময়ই কেটেছে একাকীত্বের মাঝে।তাই একাকীত্বকে এখন উপভোগ করতে ‍শিথেছি,বলা যায়,একা থাকতেই এখন অনেক বেশি ভালোবাসি।তবে,একাকীত্ব কথাটাও জানি আজকাল কেমন লাগে... আমরা সবাই ই তো একা,আবার কেউই একা নয়! মহা মহিমের অনুপম করুণা আমাদেরকে সঙ্গ দিয়ে চলেছে প্রতিনিয়ত...।

অনেক বিশাল কোনো সপ্ন নেই এই ছোট্ট জীবনে,তবে ছোট ছোট কিছু সপ্ন দেখার লোভ সামলাতে পারিনা,যদিও উষার সূর্যোদয়ের আগেই ভোরে জন্ম নেয়া সপ্নগুলোর কবর রচনা করতে হয়!মানুষের জীবন নিয়ে ভাবতে ভালো লাগে,অন্তহীন ভাবনার ভেলায় ভেসে হারিয়ে যাই দূর থেকে বহুদূর...।

ভাবতে ভাবতে আমার ইচ্ছেরা নাটাই ছেঁড়া ঘুড়ির মতো সুনীলের সাদা মেঘের ফাঁকে উড়ে বেড়ায়। অবুঝ মনে প্রতিনিয়ত জাগে সীমাহীন দুরন্ত ইচ্ছেরা... বারবার সুতায় কাটা পড়ার ভয়ে আশা-নিরাশার দোলায় দুলতে দুলতে সাদা মেঘের মাঝে আমার ইচ্ছেঘুড়ি খেলা করে বেড়ায়...

  • Education
    • Alim 2nd year,Basurhat Islamia Fazil Madrasah.