tazin hasan

Consultant, Editor, and Photographer in dhaka

রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের সব স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। এ বিষয়ে রেলওয়ে থেকে যাত্রীদের আগাম কোনো বার্তাও দেওয়া হয়নি। ফলে স্টেশনে এসে ফিরে যাওয়াসহ গন্তব্যে পৌঁছানো নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। খুলনা অঞ্চলের যাত্রীরা অভিযোগ করেছেন, ট্রেন বন্ধ থাকায় বাসসংশ্লিষ্টরা যাত্রীদের অনেকটাই জিম্মি করে ভাড়াবাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ময়মনসিংহ অঞ্চলে ২৮ জোড়া ট্রেন চলাচল বন্ধ আছে। ফলে ট্রেন যোগাযোগের ওপর নির্ভরশীল এই অঞ্চলের মানুষ বেশ ভোগান্তিতে পড়েছেন।