Zissan Alam
Dhaka
রোদ বসন্ত আর শীত-কুয়াশা
অথবা অহেতুক বৃষ্টির আশা
এরকম অসংখ্য ভাসমান শব্দের দৃশ্যপটে
আমাদের গল্পগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে
অথচ,
নাগরিক পাখির উড়াউড়িতে
একচেটিয়া নিকোটিনের ঘ্রাণে
আজকাল মানিব্যাগ খুললে
হুট করেই কিছু অতীত বেড়িয়ে পড়ে . . . . .